Tuesday, 8 January 2019

ভিডিও কল এর জন্য বিশেষ ডিভাইস আনলো ফেইসবুক


অনেক দিন ধরেই একটা গুঞ্জন চলছিল, ফেসইবুক কিছু একটা আনবে মার্কেটএ । কিন্তু  কি আনবে  তা কেউই নিশ্চিত করে বলতে পারছিলনা। মাঝখান থেকে বের হল ফেইসবুকের ৫ কোটি ব্যবহারকারীর একাউন্টে হ্যাকিং এর খবর! যদিও মনে হচ্ছে ফেইসবুক ক্যামব্রিজ অ্যানালাইটিকার মত এই ধকলও সামলে উঠবে , তবে জি ডি পি আর ও অন্যান্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়ত যেতে হবে ফেইসবুককে । বিশাল টাকা জরিমানাও হতে পারে। কিন্তু এই সবকিছুর মধ্যেই নতুন কিছু প্রকাশ করল ফেসবুক। কোনো অ্যাপ কিংবা অ্যালোগিরদম চেঞ্জ নয়, এসেছে নতুন দুটি হার্ডওয়্যার, যার নাম ‘পোর্টাল’।
কোনো অনলাইন নিউজ পোর্টাল নয়। এটা হচ্ছে ফেইসবুকের নতুন ভিডিও কলিং ডিভাইস। ট্যাবলেট মত দুটি ডিজিটাল যোগাযোগ যন্ত্র প্রকাশ করেছে ফেইসবুক, যার একটির নাম পোর্টাল, ও অপরটি পোর্টাল প্লাস ।
এই পোর্টাল ইন্টারনেটে যুক্ত করে এবং এতে ফেইসবুক একাউন্ট লগইন করে অন্যান্য ফেইসবুক ব্যবহারকারীর সাথে ভিডিও কল করতে পারবেন। এমনকি গ্রুপ কলিংও করতে পারবেন ।
পোর্টালের মোট দুটি মডেল। পোর্টাল হচ্ছে ডেস্ক ক্যালেন্ডারের মত দেখতে একটি ডিভাইস যাতে আছে ১০ ইঞ্চি সাইজের একটি টাচস্ক্রিন, ফ্রন্ট ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার স্ক্রিন রেজ্যুলেশন ১২৮০ x ৮০০ পিক্সেল। পোর্টাল প্লাস এ আছে ১৫ ইঞ্চি টাচস্ক্রিন যা ১৯২০ x ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের । আরও আছে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার।

উভয় ডিভাইস এই অ্যামাজন এর অ্যালেক্সা ভয়েস এসিস্ট্যান্ট বিল্ট-ইন আছে, ফলে আপনি ভয়েস কমান্ড দিয়ে অনেক কাজ করতে পারবেন। এর এ আই ক্যামেরা ভিডিও কলে থাকা ব্যক্তির নড়াচড়া বুঝে সেই অনুযায়ী ফ্রেম অ্যাডজাস্ট করে নিবেন । এছাড়া আরও আছে নয়েজ মিনিমাইজার ও মেসেঞ্জার ভিডিও ফিল্টার ও ফ্রেম। বাড়তি অ্যাপও ইনস্টল করা যাবে এই ডিভাইসএ ।
Share:

0 comments:

Post a Comment

Popular Posts