বয়স বাড়ছে সাথে শরীরে বাসা বাঁধছে নানা রোগ। প্রেসের , ডায়াবেটিকস, রক্তে চর্বি, তার সঙ্গে হয়তো আছে হৃদ্রোগ বা স্নায়ুর সমস্যা। কারও হয়তো আছে থাইরয়েডের সমস্যা, কেউ ডিপ্রেশনের ওষুধ খান। যেকোনো সময় লাগতে পারে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ বা অ্যালার্জির ওষুধ। তাই খেতে হয় নানা ধরণের ঔষধ। কিন্তু এতো ওষুধের ভিড়ে একটা আরেকটার সঙ্গে কোনো বিক্রিয়া করছে কি না, তা কখনো ভেবে দেখেছেন কি?
ঔষধবিজ্ঞানে ড্রাগ ইন্টারেকশন বা বিভিন্ন ওষুধ একসাথে খাওয়ার ফলে সৃষ্ট প্রতিক্রিয়া সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এক সাথে বিভিন্ন ওষুধ খেলে একে অপরের কার্যকারিতা যেমন কমিয়ে দিতে পারে, আবার অতিরিক্ত বাড়িয়েও দিতে পারে। থাইরক্সিন বা থাইরয়েড হরমোনের সঙ্গে অ্যান্টাসিড বা আয়রন ট্যাবলেট খেলে এর শোষণ কমে যেতে পারে, ফলে কাঙ্ক্ষিত ফল না-ও পেতে পারেন। আবার যক্ষ্মার চিকিৎসা চলাকালে কোনো নারী রোগীর জন্মবিরতিকরণ পিলের কার্যকারিতা কমে যেতে পারে। তখন পিল খাওয়া অবস্থাতেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়তে পারে। এ রকম অবস্থা এড়াতে যাঁরা নানা ধরনের ওষুধ খান, তাঁদের অবশ্যই সচেতন হতে হবে।
■ যখনই কোনো রোগের জন্য চিকিৎসক একটি নতুন ওষুধ দিবেন , তখন প্রতিদিন নিয়মিত কী কী ওষুধ খাচ্ছেন, সে ঔষধ গুলোর নাম চিকিৎসককে বলুন।
■ অনেকে ভিন্ন ভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকে। সে ক্ষেত্রে প্রত্যেক চিকিৎসককে সবগুলো ব্যবস্থাপত্র দেখান। একই গ্রুপের দুইটি ওষুধ দুই জন চিকিৎসক খাওয়ার পরামর্শ দেওয়ার কারণে দুইটিই একসঙ্গে চলতে থাকার নজির প্রায়ই পাওয়া যায়।
■ ওষুধের দোকানদার, আত্মীয় ও প্রতিবেশীর পরামর্শে নিজে কোনো ওষুধ পরিবর্তন করবেন না। যেমন আপনি হয়তো একটি উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন, আপনার স্বামী আরেকটি খাচ্ছেন। সেই ওষুধ আপনার জন্য কার্যকর হবে, এমন কোনো কথা নেই।
■ মনে রাখবেন বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল জাতীয় ঔষধ এক সঙ্গে খেলে নানা ধরনের ক্রিয়া-প্রতিক্রিয়া করে। তাই চিকিৎসককে দেখিয়ে নিন।
■ কোন ওষুধ খাওয়ার আগে কোন ঔষধ খাওয়ার পরে, তা ভালো করে জেনে নিন। কেননা অনেক খাবারও ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলে।
চিকিৎসকের কাছে প্রায়ই জন্মবিরতিকরণ পিল, ঘুমের ওষুধ, মানসিক রোগের ওষুধ বিষয়ে তথ্য গোপন করেন বা লজ্জায় বলেন না, এমনটা করবেন না।
Sunday, 13 January 2019
Home »
শারীরিক বিষয়
» এক সাথে অনেক ওষুধ খাওয়ার আগে নিয়ম জানুন




0 comments:
Post a Comment