Thursday, 10 January 2019

“হ্যালো” নতুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট


আপনার যদি ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ থাকে তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অরকুট (অরকাট নামেও পরিচিত) এর নাম নিশ্চয়ই শুনেছেন । ২০০৪ সালে গুগল এর এক সাবেক প্রকৌশলীর নিজের প্রজেক্ট হিসেবে অরকুট প্রতিষ্ঠিত হয়। পরে গুগলের সহায়তায় তার উন্নতির কাজ চলতে থাকে। ২০১৪ সালে এসে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এর দাপটে শেষ পর্যন্ত ৩০০ মিলিয়ন ব্যবহারকারী সহ অরকুট বন্ধ করে দিতে বাধ্য হয় গুগল। যদিও তাদের আরেক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাসও তেমন সুবিধা করতে পারছে না।

সেই অরকুট প্রতিষ্ঠাতা “হ্যালো” নামক একটি নতুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উন্মুক্ত করেছেন। প্রতিষ্ঠাতা অরকুট বায়ুককক্টেন বলেছেন, “আমরা হ্যালো’কে এমনভাবে ডিজাইন করেছি যেন আপনি বাস্তব জীবনের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। এটা “লাভ” দিয়ে তৈরি, “লাইক” দিয়ে নয়।”
হ্যালো এর সেবা মোবাইল এর সব অপারেটিং সিস্টেম এর মাধ্যম গ্রহণ করা যাবে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ভারত সহ আরো বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে হ্যালো। যদিও বাংলাদেশে এখনো ডাউনলোড করা যাচ্ছেনা হ্যালো অ্যাপ। এপিকেমিরর থেকে হ্যালো অ্যাপটির এপিকে ফাইল ডাউনলোড করলেও এতে রেজিস্টার করতে সাপোর্টেড দেশের মোবাইল নাম্বার লাগে, ফলে ভুল ঠিকানা দিয়ে হ্যালো ব্যবহার করা একটু কঠিন।

সম্প্রতি ডেটা লিকের মত ঘটনায় যেখানে ফেইসবুক ডিলিটের গুঞ্জন উঠেছে সারা বিশ্বে, পাশাপাশি ফেইসবুক মনোপলি’র এই যুগে অন্যান্য পুরাতন সার্ভিসই সুবিধা করতে পারছে না সেখানে একটি নতুন সাইট কতটুকু গ্রাহক টানতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে হ্যালো এর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা গ্রাহকের তথ্যের যথেষ্ট নিরাপত্তা দিতে প্রস্তুত। বিস্তারিত জানতে ভিজিট করুন hello.com
Share:

0 comments:

Post a Comment

Popular Posts