Thursday, 10 January 2019

আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল তা কি জানা সম্ভব?

আপনি অনেকবারই মনে মনে চিন্তা করেছেন, “আমার এক্স ফ্রেন্ড কি মাঝে মাঝে আমার ফেসবুক প্রোফাইল দেখেন? ইস, যদি দেখতে পারতাম!
লিংকডইনে সাইট এ খেয়াল করেছেন, কেউ আপনার লিংকডইন প্রোফাইল ভিজিট করলে আপনি নোটিফিকেশন পান। নোটিফিকেশন কি ফেসবুকের ক্ষেত্রেও পেতে ইচ্ছে হয়? এটা সম্ভব কিনা তা নিয়ে প্রায়ই ভাবেন?
তাহলে অত্যন্ত দুঃখের সাথেই আপনাকে জানাতে হচ্ছে যে এই জিনিসটা জানা আপনার-আমার কারো পক্ষেই সম্ভব নয়। কারণ---

ফেসবুক প্রতিদিন আমাদের প্রোফাইল সম্পর্কে হাজার হাজার ডেটা কালেক্ট করছে। এর মাঝে কিছু কিছু নতুন ডাটা ফেসবুক শুধু আপনাকেই দেখাচ্ছে, কিছু ডাটা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে আর  কিছু ডাটা  আপনার বন্ধু বান্ধবদের কেও দেখাচ্ছে, আবার এমন কিছু ডাটা আছে যেগুলো ফেসবুক কারো জন্যই উন্মুক্ত করে না। এমনই কিছু গোপন ডাটা হলো আপনার ফেসবুক প্রোফাইল কে কে ভিজিট করছে তা ফেসবুক নিজে জানলেও আপনাকে জানাচ্ছে না।
এ ব্যাপারে ফেসবুক তেমন কোনো ব্যাখ্যা প্রদান না করলেও তাদের হেল্প পেইজ খুঁজে নিম্নোক্ত বক্তব্য পাওয়া গেছে–
“ফেসবুক কাউকে আপনার প্রোফাইল কে কে ভিজিট করেছে তা ট্র্যাক করতে দেয় না। থার্ড পার্টি কোন অ্যাপও আপনাকে এই সুবিধা দিতে পারবে না।”  ফেইসবুক কর্তপক্ষ বলেছেন যদি কোন অ্যাপ এই ধরনের দাবী করে তাহলে দয়া করে অ্যাপটির বিরুদ্ধে আমাদের কাছে রিপোর্ট করুন।
আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক ক্রোম এক্সটেনশন কিংবা থার্ড পার্টি ওয়েব অ্যাপ দাবী করেছে যে তাদের অ্যাপ এর সাথে আপনার প্রোফাইল কানেক্ট করলে তারা আপনাকে আপনার প্রোফাইল কে কে ভিজিট করেছে তা দেখতে দিবে।

কিন্তু ফেইসবুক কর্তৃপক্ষের বিবৃতি থেকে এটা স্পষ্ট যে থার্ড পার্টি অ্যাপগুলো আপনাকে এই সুবিধা কখনোই দিতে পারবে না। কারণ থার্ড পার্টি অ্যাপ ফেসবুকের নির্দিষ্ট কিছু তথ্যের বাইরে আপনার সম্পর্কে তেমন কিছু জানতে পারে না।

তাই আপনার প্রোফাইল ভিজিটর দেখানোর কথা বলে এসব অ্যাপ মূলত আপনার পার্সোনাল ইনফর্মেশন ও কন্ট্যাক্ট ইনফর্মেশন দেখে নিচ্ছে। পাশাপাশি অনেক অ্যাপ আবার এই ফিচারের কথা বলে টাকাও দাবী করে। মূলত এগুলো শুধুই বিভ্রান্ত।

বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আপনাকে এরকম বিভিন্ন ফিচারের লোভ দেখিয়ে আপনাকে ফাঁদেও ফেলতে পারে। যার ফলে আপনি আপনার মূল্যবান আইডিটিও হারাতে পারেন। তাই এসব ফিচারের লোভে থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহার না করাই হবে বুদ্ধিমানের কাজ। আপনি এসব সার্ভিস ইতিমধ্যে ব্যবহার শুরু করলে দ্রুত সার্ভিসগুলো আপনার প্রোফাইল থেকে ডিসকানেক্ট করে নিন।
Share:

0 comments:

Post a Comment

Popular Posts