Sunday, 13 January 2019

সুস্থ থাকতে চাইলে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা নিয়েনিন


আপনি যদি হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা না নিয়ে থাকেন, তাহলে এখনই রক্ত পরীক্ষা করে টিকা নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এটা কিন্তু খুবই মারাত্মক এবং সংক্রামক ভাইরাস যা কোনো কোনো ক্ষেত্রে লিভার ক্যান্সার ঘটাতে পারে। তবে আক্রান্তরা ব্যক্তি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে সুস্থ জীবন যাপন করতে পারে দীর্ঘ সময় ধরে।
অনেকেই ভয়ে রক্ত পরীক্ষা করেন না এবং টিকা দিতে চাননা । আলহামদুলিল্লাহ, আমার অভিজ্ঞতা হচ্ছে, টেস্টের জন্য যখন ব্লাড স্যাম্পল নেয়া হয় তখন আসলে কোনো ব্যথা অনুভব হয়না। আর টিকা দেয়ার সময় পিঁপড়ার কামড়ের মত একটু অনুভূতি হয় ভয়ের কিছু নেই। একটি টিকার দাম ৫০০ টাকা বা কম বেশী হতে পারে। একজনের সাধারণত ৪টি টিকা লাগতে পারে যা চিকিৎসক বলে দেবেন।
আপনার ব্লাড টেস্টে যদি এই ভাইরাস ধরা পড়ে তাহলে আপনাকে এই টিকা দেয়া যাবে না। তবে ঘাবড়ে না গিয়ে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলুন। তিনি অন্য কোনো চিকিৎসা দিবেন।
 দেরি করলেই বড্ড দেরি হয়ে যেতে পারে। তাই দ্রুত রক্ত পরীক্ষা করে হেপাটাইটিস-বি ভাইরাসের আক্রমণ থেকে নিরাপদ থাকার চেষ্টা করুন। এটা মোটেই হেলাফেলা করার মত বিষয় না। নিজে এবং নিজের আশেপাশের সবাইকে সচেতন করুন। এটা কিন্তু একজনের দেহ থেকে অন্যজনের মধ্যেও ছড়ায়। সুতরাং সবার সতর্ক থাকা উচিত।
Share:

0 comments:

Post a Comment

Popular Posts