সকালে ঘুম থেকে উঠে কিংবা ঘুমাতে যাওয়ার আগে, দিনে অন্তত কয়েকবার মেসেঞ্জারে ঢুঁ মারার কথা আপনি না বললেও আমরা সবাই জানি। বন্ধুদের আড্ডা থেকে শুরু করে ক্লাস লেকচার যোগাড় করা- সব ব্যাপারেই মেসেঞ্জারের ব্যাপক ব্যবহার! চ্যাট করা, ছবি পাঠানো আর অডিও/ভিডিও কলের বাইরেও কিন্তু মেসেঞ্জারের বেশ মজার ও কাজের কিছু ফিচার রয়েছে। এই সুবিধাগুলো ব্যবহার করে আপনার জীবনকে আরেকটু সহজ করা তুলুন। ফেসবুক মেসেঞ্জারের দারুণ কিছু ফিচার --
একাউন্ট ছাড়াই ব্যবহার করুন ফেইসবুক মেসেঞ্জার
ফেইসবুক নীল-সাদা দুনিয়া আপনার পছন্দ না হওয়ার কারণে আপনার হয়তো কোনো কোনো সময় ফেইসবুক একাউন্ট না রাখার দুর্লভ ইচ্ছে হতে পারে। কিন্তু প্রয়োজনের তাগিদে যদি আপনাকে মেসেঞ্জার ব্যবহার করতেই হয় তাহলেও কোন সমস্যা নেই। কারণ খুব সহজেই কোনো ফেইসবুক একাউন্ট ছাড়াই শুধুমাত্র আপনার ফোন নম্বর দিয়ে লগইন করে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কন্টাক্ট লিস্টে থাকা অন্যান্য মেসেঞ্জার ব্যবহারকারীদের সাথে চ্যাট করতে পারবেন।
ফেইসবুক মেসেঞ্জার ওয়েব ভার্সন
ডেস্কটপে ফেইসবুক ব্যবহার করার সময় এতে চ্যাটও করা যায়। কিন্তু আপনি যদি শুধুমাত্র চ্যাট করার জন্যই ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করতে চান তাহলে আপনি চাইলে মেসেঞ্জারের ওয়েব ভার্সন ব্যবহার করতে পারবেন। এজন্য মেসেঞ্জার ডট কম অথবা এড্রেস বারে এম ডট এমই লিখে এন্টার করলেই হলো।
ফেইসবুক মেসেঞ্জার ইনস্ট্যান্ট গেমস
ফেসবুক মেসেঞ্জার এখন শুধু একটি চ্যাটিং অ্যাপই নয় বরং এটি একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম। মেসেঞ্জার থেকেই এখন আপনি সরাসরি ওয়েব অ্যাপ ভিত্তিক জনপ্রিয় সব গেইম খেলতে পারবেন। পাশাপাশি বন্ধুদেরকে চ্যালেঞ্জও করতে পারবেন।
ফেইসবুক মেসেঞ্জার চ্যাট বট
আপনি টেলিগ্রাম বা স্কাইপ ব্যবহারকারী হলে চ্যাট বট নিয়ে নতুন করে বলার কিছু নেই। চ্যাট বট মূলত অটোমেটেড প্রোগ্রাম যা আপনার সাথে চ্যাট করতে পারে। আর আপনি চ্যাট করেই এটাকে দিয়ে বিভিন্ন কাজ করাতে পারবেন। মেসেঞ্জারেও এই ফিচার আছে। বিভিন্ন জনপ্রিয় থার্ড পার্টি বট এখন মেসেঞ্জার থেকেই ব্যবহার করতে পারবেন।
ফেইসবুক মেসেঞ্জার রিমাইন্ডার
ধরুন, আপনার আগামী তিন দিন পর একটি প্রজেক্ট কাউকে সাবমিট করতে হবে। আপনি যদি ভুলোমনা হয়ে থাকেন তাহলে আপনার উচিৎ হবে মেসেঞ্জারে তার চ্যাট থ্রেডে গিয়ে উপরের দিকে ডান পাশের ‘i’ বাটনে ক্লিক করে অপশনে গিয়ে একটি প্ল্যান তৈরি করা । মেসেঞ্জার নিজেই আপনাকে বিষয়টি যথাসময়ে নোটিফিকেশন এর মাধ্যমে মনে করিয়ে দিবে।
নিক নেইম সেট করা
মনে করুন, আপনারা ৩০ জন একটি প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য মেসেঞ্জারে গ্রুপ চ্যাট খুললেন। সবাই চ্যাট করার সময় অচেনা/একই নামের অন্য কেউ থাকলে বিভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে সবার নিকনেইম হিসেবে তাদের ডাকনাম ও সাথে পদবি দিয়ে দিতে পারেন। তাহলে আর বিভ্রান্তি থাকবে না।
ফেইসবুক মেসেঞ্জারে লোকেশন শেয়ার
ধরা যাক, আপনি প্রথমবারের মত আপনার বন্ধুর বাড়ি যাচ্ছেন। আপনার বন্ধুও সাথে নেই। সেক্ষেত্রে আপনি কোথায় আছেন কিংবা কোনদিক দিয়ে যাচ্ছেন তা সরাসরি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন এই ফিচারের মাধ্যমে। আপনার বন্ধু আপনাকে একবারে একটানা ১ ঘন্টার জন্য আপনার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করতে পারবেন।
নিজেই নিজেকে মেসেজ পাঠান
ফেসবুক মেসেঞ্জারে আপনি চাইলে নিজেকেই নিজে মেসেজ পাঠাতে পারেন। মেসেঞ্জারের সার্চ বারে গিয়ে নিজের ফেসবুক আইডির নাম লিখলেই আপনার প্রোফাইল দেখতে পাবেন। ওখানে ক্লিক করে আপনাকে আপনি মেসেজ, ছবি, ভিডিও সব পাঠাতে পারবেন। আপনি হয়তো ভাববেন কী দরকার নিজেকে নিজে মেসেজ পাঠানোর! আসলে নিজেকে নিজে মেসেজ পাঠানোর মাধ্যমে আপনি গুরুত্বপুর্ণ নোট, ছবি কিংবা ফাইল মেসেঞ্জারে সংরক্ষণ করে রাখতে পারছেন। চাইলে পরে যে কোনো ডিভাইস থেকেই সেগুলো আবার বের করতে পারবেন। এটা অনেকটা নোটপ্যাড, বুকমার্ক ম্যানেজার আর একই সাথে ক্লাউড ড্রাইভ হিসেবে কাজ করবে।
0 comments:
Post a Comment