ভিডিও নিয়ে ফেইসবুকের মহাপরিকল্পনা অনেক আগে থেকেই। কোম্পানিটি অনেক আগে থেকেই ইউটিউবের সাথে পাল্লা দিতে ভিডিও কনটেন্টের ওপর জোড় দিয়ে আসছিল। বিভিন্ন জনপ্রিয় ভিডিও মিডিয়া কোম্পানিকে ফেসবুকে ভিডিও আপলোড এর জন্য অর্থও প্রদান করেছে ফেইসবুক। আগামী দুই এক মাসের মধ্যে ফেইসবুক সাইটেই প্রিমিয়াম টিভি শো দেখার ব্যবস্থা করবে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। আর শুরুতে প্রায় দুই থেকে তিন ডজন টিভি শো থাকতে পারে এই সেবায়। অন্তত এমনই খবর পাওয়া যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বিজনেস ইনসাইডার জানাচ্ছে, ফেইসবুক অরিজিনাল টিভি শো বানাচ্ছে, যেগুলো সচরাচর টিভি অনুষ্ঠানের মতই হবে। এসব শো’র জন্য বড় আকারের বাজেট রয়েছে ফেসবুকের।
ফেসবুকের অরিজিনাল ভিডিও শো মূলত দুই ধরনের হবে বলে জানাচ্ছে বিজনেস ইনসাইডার। এক ক্যাটেগরির শো দীর্ঘ সময়ের জন্য চলবে, আর অন্য ক্যাটেগরির শো ৫-১০ মিনিট ব্যাপ্তিকালের হবে।
তবে ফেইসবুকের এসব টিভি স্টাইলের শো’তে কারা অভিনয় করছেন, কিংবা এগুলোর বিষয়বস্তুই বা কী হবে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
ফেইসবুকে মূলত ব্যবহারকারীরাই কনটেন্ট তৈরি করেন, যা সব সময় ততটা মানসম্পন্ন হয়না। আর বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান যেসব কনটেন্ট ফেইসবুকের মাধ্যমে প্রকাশ করে, সেগুলোর জন্য ফেইসবুক পুরোপুরি আর্থিক অংশীদার হয়না। সুতরাং নিজেদের প্ল্যাটফর্মে নিজেদের কনটেন্ট দেখিয়ে অর্থ আয়ের এই সুযোগ ফেইসবুক অবশ্যই হাতছাড়া করবে না। এখন দেখা যাক, পরবর্তী গেইম অব থ্রোনস ফেইসবুকের মাধ্যমেই প্রদর্শিত হয় কিনা!




0 comments:
Post a Comment